খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপিকে ‘রাজনীতি না করার অনুরোধ’ জানিয়েছেন আওয়ামী লীগ নেতা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিএনপি নেতাদের অভিযোগের প্রেক্ষিতে সকালে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, অহেতুক মিথ্যাচার করবেন না। সরকারকে দোষারোপ করবেন না। রাজনৈতিক মত-পার্থক্য থাকতে পারে, কিন্তু চিকিৎসা নিয়ে রাজনীতি করা ঠিক নয়। নাসিম বলেন, আমি আশ্বস্ত করতে চাই, জেল কোড মেনে তার (খালেদা জিয়া) সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে। বেগম জিয়াকে ধন্যবাদ জানাই তিনি চিকিৎসা নিচ্ছেন এবং ওষুধ খাচ্ছেন।

 ঢাকা কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক মাহমুদুল হাসান সংবাদ সম্মেলনে বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী ওষুধ নিচ্ছেন খালেদা জিয়া।

সংবাদ সন্মেলনে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত সরকারের মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031