সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সম্পাদক বদিউল আলম মজুমদার রাজনৈতিক ছত্রছায়ায় নারী নির্যাতনকারীরা সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন । তিনি বলেন, দেশে করোনাভাইরাসের মহামারি চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নারী নির্যাতনের মহামারি। বাসা থেকে কর্মক্ষেত্র প্রতিটি জায়গায় এই নির্যাতন চলছে।

আজ শনিবার সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। অব্যাহত নারী নির্যাতন ও দোষীদের বিচারের দাবিতে সুজন সারা দেশে এই মানববন্ধন কর্মসূচি পালন করছে।

বদিউল আলম মজুমদার বলেন, সম্প্রতি তারা ১৩৫ জন কর্মজীবী নারীর সাক্ষাৎকার নিয়েছিলেন। তাদের শতভাগ কোনো না কোনোভাবে যৌন নির্যাতনের স্বীকার। তিনি বলেন, বিচারহীনতার জন্যই এই পরিস্থিতি বিদ্যমান।

আবার রাজনৈতিক পৃষ্ঠপোষকতাও রয়েছে। কেউ বলেন, পৃথিবীর সব দেশেই ধর্ষণ হয়। এর মাধ্যমে মানবরূপী এই সব দানবদেরই উৎসাহ দেয়া হয়।

জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাসিমা আক্তার বলেন, মহামারির এই সংকট নারী-পুরুষ সবাই হাতে হাত মিলিয়ে মোকাবিলা করার কথা ছিল। কিন্তু দেখা গেল, গত মার্চ মাস থেকে নারী ও শিশুর ওপর নির্যাতন ৬৫ ভাগ বেড়ে গেছে।

সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার এ মানববন্ধন সঞ্চালনা করেন। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, বিকশিত নারী নেটওয়ার্ক, ইয়ুথ এন্ডিং হাঙ্গার, গুড নেইবারস বাংলাদেশ, অ্যাকশন ফর সোশাল ডেভেলপমেন্ট (এএসডি) এবং আপন ফাউন্ডেশন মানববন্ধনে অংশ নেয়।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31