রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ চলবে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী বলেছেন। ইউনেষ্কো’র ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির প্রতিবেদনেও বলা আছে, এই প্রকল্পের কাজে কোনও বাধা নেই। আজ বিদ্যুৎ ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জ্বালানি উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, ইউনেষ্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি তাদের প্রতিবেদনে বলেছে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ছোট ছোট অবকাঠামো নির্মাণের কাজ চালিয়ে যাওয়া যাবে। তবে এই কেন্দ্রের আশেপাশে বড় আকারের কোনও শিল্প কারখানা বা অবকাঠামো নির্মাণ করা যাবে না। জ্বালানি উপদেষ্টা বলেন, সুন্দরবনের ক্ষতি হোক তা আমরাও চাই না। হেরিটেজ কমিটি বাংলাদেশকে এনভায়রনমেন্টাল স্ট্রাটেজিক অ্যাসেসমেন্ট রিপোর্ট তৈরি করতে বলেছে। আগামী দুই বছরের মধ্যে এই রিপোর্ট তৈরি করা হবে। পাশাপাশি আগামী ২০১৮ সালের মধ্যেই আমরা ওই কমিটিকে অগ্রগতি প্রতিবেদন দেবো। রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষন করা হলে জ্বালানি উপদেষ্টা বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে হেরিটেজ কমিটির অনুমোদন নেই- এ সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে তা বিভ্রান্তিকর। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমেদ কায়কাউস, বিদ্যু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031