রাশিয়া বিজয় ঘোষণা করেছে ইউক্রেনের বন্দরনগরী মরিপোলের আজভস্তাল স্টিল কারখানায় । গুরুত্বপূর্ণ মরিপোল দখলে মাসব্যাপী লড়াই চালিয়ে যাচ্ছিল রুশ বাহিনী। মস্কোর কর্মকর্তারা জানিয়েছেন, শহরটির আজভস্তাল কারখানায় কয়েক মাস অবস্থান নেওয়া সবশেষ যোদ্ধারা এখন আত্মসমর্পণ করেছেন। খবর বিবিসি ও আল-জাজিরার।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৫৩১ ইউক্রেনীয় সেনা সরে যাওয়ায় শহর এবং এর স্টিল কারখানা এখন ‘সম্পূর্ণ স্বাধীন’ হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘যোদ্ধাদের লুকিয়ে থাকার স্থান উদ্যোগটির ভূগর্ভস্থ স্থাপনা রাশিয়ার সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।’

কয়েক মাস ধরে এসব ইউক্রেনীয় সেনারা বিশাল কারখানা এলাকায় অবস্থান নিয়ে থেকেছে। এতে শহরটিতে রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আটকে যায়। শুক্রবার সবশেষ যোদ্ধাদের সরিয়ে নেওয়ার মাধ্যমে যুদ্ধের সবচেয়ে ধ্বংসাত্মক অবরোধের অবসান হয়। একই সঙ্গে শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সর্বশেষ ওই কারখানায় যারা ছিলেন তাদের সরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার টেলিভিশনে তিনি বলেন, ‘আজ ছেলেদের সামরিক কমান্ড থেকে স্পষ্ট সংকেত দেওয়া হয়েছে যে তারা বাইরে যেতে পারে এবং জীবন রক্ষা করতে পারে।’

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930