ফের রাজপথে আন্দোলনে নেমেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক এবং বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মুক্তির দাবিতে তার হাজারো সমর্থক। আল জাজিরার খবরে বলা হয়, রবিবারের এই আন্দোলন থেকে এখন পর্যন্ত এক হাজারের বেশি সমর্থককে আটক করা হয়েছে।

এর আগে গত ২৩ জানুয়ারি নাভানলির মুক্তির দাবিতে প্রচন্ড শীত উপেক্ষা করে হাজারো মানুষ রাশিয়াজুড়ে বিক্ষোভ করে। ওই বিক্ষোভ থেকে পুলিশ প্রায় সাড়ে তিন হাজার বিক্ষোভকারীকে আটক করে। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন প্রতিবাদকারী। এই ঘটনার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র।

গত ১৭ জানুয়ারি জার্মানি থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর-পরই বিমানবন্দরে পুলিশ কট্টর পুতিন সমালোচক নাভানলিকে আটক করে। এর আগে গত বছরের ২০ আগস্ট নাভালনির ওপর নার্ভ এজেন্ট বিষ প্রয়োগ করা হয়। এর ফলে সাইবেরিয়া থেকে আকাশপথে মস্কো যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। নাভালনিকে মস্কো শহরের একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে জার্মানিতে নেয়া হয় চিকিৎসার জন্য। পরে জার্মান সরকার জানায়, নোভিচক গ্রুপের নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল তার ওপর। যদিও রাশিয়া বরাবরই অভিযোগ অস্বীকার করেছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930