ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের আজভস্টাল স্টিল কারখানার ভেতর থেকে উদ্ধার ১৫২ ইউক্রেনীয় সৈন্যের মরদেহ হস্তান্তরের রুশ কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সৈন্যরা আজভস্টাল স্টিল কারখানায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিপুল সংখ্যক মরদেহ পেয়েছে। কারখানার একটি কুলিং ইউনিটে এসব মরদেহ সংরক্ষণ করা হয়েছে। মরদেহের নিচে চারটি মাইনও পাওয়া গেছে।

মঙ্গলবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সৈন্য ও সশস্ত্র বাহিনীর অন্যান্য সদস্যদের মরদেহ দেশটির প্রতিনিধিদের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছে রাশিয়া। বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

গত এপ্রিলের শেষের দিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলের নিয়ন্ত্রণ নেওয়ার পর মস্কো জানায়, সেখানকার আজভস্টাল স্টিল কারখানার নিরাপত্তারক্ষীরা ভূগর্ভস্থ টানেলে কয়েক সপ্তাহ ধরে আটকা রয়েছেন।

চলতি মাসের শুরুর দিকে আজভস্টাল স্টিল কারখানায় শত শত ইউক্রেনীয় সৈন্য মস্কোর সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। ইউক্রেনীয় এ সৈন্যদের বিচারের মুখোমুখি করা হবে বলে ইঙ্গিত দিয়েছে রাশিয়া।

রুশ সৈন্যদের কাছে মারিউপোল কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্গেট হয়ে ওঠে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই  ।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930