আজ শনিবার ভোরে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে ১৬ দিনের সফরে ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী রাশেদা খানমকে নিয়ে বাংলাদেশ সময় আজ ভোরে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

রাষ্ট্রপতি জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের একটি হাসপাতালে চক্ষু পরীক্ষা করাবেন।

প্রেস সচিব আরও বলেন, রাষ্ট্রপতি আগামী ১৩ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930