ঢাকা : জাতীয় শোক দিবসে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

সোমবার ভোরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সশস্ত্র বাহিনী গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে বাজানো হয় করুণ সূর। এরপর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুনঃ- শোকাবহ ১৫ আগস্ট আজ

পরে আওয়ামী লীগ নেতা ও মন্ত্রিসভার সদস্যদের নিয়ে দলের সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখান থেকে ফিরে যাওয়ার পর স্থানটি উন্মুক্ত করে দেয়া হয়। তখন সেখানে আওয়ামী লীগের বিভিন্ন শাখা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও  সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষও।

সকাল ১০ টায় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে  শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930