চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান জানিয়েছেন ছাড়পত্র, নিবন্ধন এবং লাইসেন্সবিহীন আবাসিক হোটেল ও রেস্তোরাঁর বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে  । এছাড়া হোটেল ও রেস্তোরাঁয় যাতে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড না হয় সেদিকে সজাগ থাকা এবং আগামী ৩০ জুনের মধ্যে সকলকে নিবন্ধনের আওতায় আসতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আবাসিক হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

ডিসি বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের হোটেল ও রেস্তোরাঁ সেল থেকে ছাড়পত্র ও নিবন্ধন ছাড়া হোটেল ব্যবসা পরিচালনাকারীদের আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে চট্টগ্রামে নির্বন্ধনের বাইরেও অসংখ্য আবাসিক হোটেল ও রেস্তোরাঁ পরিচালনা করা হচ্ছে। এভাবে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করায় সরকার রাজস্ব হারাচ্ছে।

তিনি বলেন, ৩০ জুনের মধ্যে নিবন্ধন ছাড়া চলমান হোটেল ও রেস্তোরাঁকে নিবন্ধনের আওতায় আসতে হবে। না হলে এসব অবৈধ হোটেল ও রেস্তোরাঁর মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের আইনের আওতায় আনা হবে। জেলা প্রশাসক বলেন, করোনার কারণে গত দুই বছর হোটেল ব্যবসা অনেকটাই স্তিমিত হয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এখন হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় গতিশীল করতে মালিক সমিতিকে কার্যকর ভূমিকা নিতে হবে।

এছাড়া হোটেল ও রেস্তোরাঁকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, কর্মচারীদের ডাটাবেইজ তৈরি করা এবং আগামী ১৫ দিনের মধ্যে লাইসেন্সে তথ্য দেওয়ার নির্দেশনাও প্রদান করেন তিনি। পাশাপাশি হোটেল ও রেস্তোরাঁয় পলিথিন ব্যবহার না করা ও মানসম্মত খাবার পরিবেশন করার নির্দেশও দেন জেলা প্রশাসক। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা ।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930