যুক্তিসংগত সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদ-ের রায়ের কপি দেয়া হবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, । আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এসময় মন্ত্রী আরো বলেন, আমি গতকাল শুনেছি যে রায়ের কপি নিয়ে এজলাসে খালেদা জিয়ার আইনজীবীরা জোর করার মতো অবস্থা তৈরি করেছেন। কখন রায়ের কপি দেয়া হবে। ওনারা কোনো আইনকানুন মানেন না বলেই এমনটা করছেন। রায়ের কপি যখন বিজ্ঞ আদালত তৈরি করবেন তখন দেবেন।

এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। সে ক্ষেত্রে ৬৩২ পাতার রায় যুক্তিসংগতভাবে যতটুকু সময় লাগে, ততটুকু সময়ের মধ্যে দেবে। আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন এতিমের টাকা মারে না। আমরা এতিমের সঙ্গে থাকি। যারা এতিম, তারা আমাদের সন্তান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনএ) হাসিনা ইসলাম, উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া, পৌরসভা মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ই ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসনের পাঁচ বছর কারাদ- দেন বিশেষ আদালত।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031