রুবেল হোসেন তৃতীয় শিকার ধরলেন। ব্যক্তিগত দ্বিতীয় ওভারের তিন নম্বর বলে কিউই দলনেতা টম ল্যাথামকে বিদায় করেছেন এই টাইগার পেসার। আউট হওয়ার আগে ৫৪ রান করেছেন ল্যাথাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ৩ উইকেটে ২১.৫ ওভার শেষে ১১২ রান।

এর আগে দারুণ এক ফিল্ডিংয়ে জর্জ ওয়ার্কারকে ফেরান সাব্বির। মোসাদ্দেক হোসেনের বলে ওয়ার্কারের আলতো শট আটকা পড়ে সাব্বিরের হাতে। রান নিতে গিয়ে ধরা পড়েন জর্জ। শেষমেশ রান আউটের শিকার হয়েই ফিরেছেন এই কিউই ব্যাটসম্যান। প্রথম উইকেট এনে দিলেন মোস্তাফিজুর রহমান। দলীয় ৩৯ রানের মাথায় লুক রনকিকে সাজঘরে ফেরান ফিজ।

আগে ব্যাট করে ৯ উইকেটে ২৫৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টাইগারদের হয়ে আজ ফিফটির দেখা পেয়েছেন তিন ব্যাটসম্যান-সৌম্য সরকার ৬১, মুশফিকুর রহিম ৫৫ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ৫১। এই তিন তারকা ছাড়াও শেষ দিকে মোসাদ্দেক হোসেনের ৪১ রান দলের সংগ্রহে অবদান রাখে।

ডাবলিনে আজ একদিনের ক্রিকেটে ২৪তম অর্ধশতকের দেখা পান মুশফিক। চার নম্বরে ব্যাট করতে নেমে ৬০ বলে ৩ চার ১ ছয়ে অর্ধশতক করেন টাইগারদের এই টেস্ট অধিনায়ক। লড়াকু ইনিংস খেলেই বিদায় নিয়েছেন সৌম্য সরকার। ওপেনিংয়ে নেমে দেখেশুনে ব্যাটিং করে যান তিনি। শেষ পর্যন্ত ৬১ রানের মাথায় বিদায় নিয়েছেন সৌম্য।

সূচনাটা ভালোই হয় বাংলাদেশের। দুই ওপেনার তামিম ইকবাল আর সৌম্য মিলে ধীরে সুস্থে দলকে এগিয়ে নিয়ে যান। কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৭২ রান জমা করেন উদ্বোধনী জুটি। ব্যক্তিগত ২৩ রানের মাথায় উড়িয়ে মারতে গিয়ে বিদায় নেন তামিম। হতাশ করেন সাব্বির রহমানও। ১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

মাত্র এক পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফেরায় বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। নিষেধাজ্ঞার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামা হয়নি ম্যাশের। বৃষ্টির আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত ডাবলিনের আকাশ বেশ ঝকঝকে। দিনের প্রথম মুদ্রা লড়াইয়ে হেরে ব্যাটিংয়ে নামে টাইগাররা।

বাংলাদেশ:

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

নিউজিল্যান্ড:

লুক রনকি, টম ল্যাথাম, জর্জ ওয়ার্কার, রস টেলর, নিল ব্রুম, জিমি নিশাম, কলিন মানরো, হামিশ বেনেট, মিচেল স্যান্টনার, সেথ রেনস, ইশ সোধি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031