বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার জাতিসংঘকে রাখতে চায় না বলে জানিয়েছেন । মিয়ানমার রেডক্রসের সঙ্গে বসতে চায়। আজ বুধবার এমনটাই জানিয়েছেন তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারকে (ইউএনএইচসিআর) রাখতে চায় না মিয়ানমার। তারা চায় রেডক্রসকে সম্পৃক্ত করতে।
আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার বাংলাদেশে নির্যাতনের মুখে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হলেও নানা কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত করার প্রচেষ্টা চালাচ্ছে। একের পর এক অযুহাত দেখিয়েই যাচ্ছে মিয়ানমার।

প্রসঙ্গত গত বছরের ২৩শে নভেম্বর মিয়ানমারের রাজধানী নেপিদোতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে চুক্তি সই হয়। চুক্তি হলেও এখনো প্রত্যাবাসন প্রক্রিয়ায় গড়িমসি চলছেই।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031