আরও ১২৫০ রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে ক্যাম্প ছেড়েছেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে। তাদের মাঝে ভাসানচর থেকে বেড়াতে আসা ১০৯ জনও রয়েছে। গতকাল শুক্রবার ভোর রাতে উখিয়ার ডিগ্রি কলেজ মাঠ থেকে নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ভাসানচরে পথে রওয়ানা করা হয় বলে নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

তিনি বলেন, উখিয়া–টেকনাফের ক্যাম্প থেকে ২৪তম ধাপে ভাসানচরের উদ্দেশে যাওয়া রোহিঙ্গাদের প্রথমে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে নিয়ে আসা হয়। তাদের মধ্যে নতুন যোগ দেয়া রোহিঙ্গা ছিল এক হাজার ১৪১ জন। এছাড়া ভাসানচর থেকে আত্মীয়–স্বজনের কাছে বেড়াতে আসা ছিলেন ১০৯ জন। সব মিলিয়ে এক হাজার ২৫০ রোহিঙ্গা গতকাল শুক্রবার ভোরে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে পাঠানো হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930