র‌্যাব ধানমন্ডি থেকে আটক ব্যবসায়ী মাহজাবিন গুজব ছড়ানোর উদ্দেশ্যে পূর্বে ধারণকৃত অডিও প্রচার করেছেন বলে দাবি করেছে। আজ শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের ডিজি বেনজির আহমেদ বলেন, মাহজাবিন পূর্বে ধারণ করা একটি বিবৃতি অডিও ফাইল আকারে তৈরি করেছেন এবং সেটি ইন্টারনেটের মাধ্যমে প্রচার করেছেন। একজন কম্পিউটার সায়েন্সের গ্রাজুয়েট হিসেবে সেটি প্রচার করতে হয়। ফেসবুকের সহায়তায় উদ্দেশ্যমূলকভাবে তিনি এটি প্রচার করেছেন। র‌্যাবের ডিজি প্রশ্ন রেখে বলেন, এসব কী? এসব দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ায় অংশ। পরে বেনজির নিজের মোবাইল থেকে ওই অডিও সাংবাদিকদের বাজিয়ে শোনান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে বৃহস্পতিবার রাতে ধানমন্ডির নার্ডি বিন কফি শপের মালিক মাহজাবিন ফারিয়াকে (২৮) আটক করে র‌্যাব। তার বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা করা হয়েছে।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031