পুলিশ করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারের দেয়া লকডাউনের নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকাতেই ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও ২৭৪ টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা। মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখারুল ইসলাম।

রাজধানীতে লকডাউনের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তল্লাশির সময় যারা বাইরে বের হওয়ার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি তাদের শাস্তির মুখোমুখি হতে হয়। আটকের পর কাউকে কাউকে জরিমানা করে বা মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। তবে ঠিক কতো জনকে জরিমানা বা মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়নি।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930