কিংস ইলেভেন পাঞ্জাব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের একমাত্র ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে । সুতরাং, জিততে হলে মুম্বাই ইন্ডিয়ান্সকে করতে হবে ১৭৫ রান। এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে নেই টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। গত দুই ম্যাচেও তিনি একাদশে ছিলেন না।

শুক্রবার ইন্দোরের হকার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে কিংস ইলেভেন পাঞ্জাবের পক্ষে ৪০ বল খেলে ৫০ রান করেন ক্রিস গেইল। ১২ বল খেলে ২৩ রান করেন করুন নায়ার। ১৫ বল খেলে ২৯ রান করে অপরাজিত থাকেন মার্কাস স্টয়নিস। সাত বল খেলে ১১ রান করেন মায়াঙ্ক আগারওয়াল।

মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে জ্যাসপ্রীত বুমরাহ চার ওভার বল করে ১৯ রান দিয়ে একটি উইকেট নেন। এছাড়া মিচেল ম্যাকক্লেনাঘান ১টি, হার্দিক পান্ডিয়া ১টি, মায়াঙ্ক মারকান্দে ১টি ও বেন কাটিং ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

কিংস ইলেভেন পাঞ্জাব ইনিংস: ১৭৪/৬ (২০ ওভার)

(লোকেশ রাহুল ২৪, ক্রিস গেইল ৫০, যুবরাজ সিং ১৪, করুন নায়ার ২৩, আক্সার প্যাটেল ১৩, মার্কাস স্টয়নিস ২৯*, মায়াঙ্ক আগারওয়াল ১১, রবীচন্দ্রন অশ্বিন ০*; মিচেল ম্যাকক্লেনাঘান ১/৩১, জ্যাসপ্রীত বুমরাহ ১/১৯, হার্দিক পান্ডিয়া ১/৪৪, মায়াঙ্ক মারকান্দে ১/২৯, জেপি ডুমিনি ০/৮, বেন কাটিং ১/২৮, ক্রুনাল পান্ডিয়া ০/১০)।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930