একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তার আশে পাশের এলাকায়  । ফলে, আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি এবং ভারি বর্ষণও হতে পারে বলে আজ শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তায় বলা হয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উওর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় বিরাজ করছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930