লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলা হয়েছে টাঙ্গাইলে । আজ টাংগাইল-২ কালিহাতী আসনের গোহালিয়া ইউনিয়নের সড়াতৈল এলাকায় স্বতন্ত্র প্রার্থী  লতিফ সিদ্দিকীর নির্বাচনী প্রচারণার সময় তার গাড়িবহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। লতিফ সিদ্দিকী ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীকে হামলার জন্য দায়ী করেছেন। এ হামলার প্রতিবাদে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান ধর্মঘট পালন করছেন আব্দুল লতিফ সিদ্দিকী।

তিনি জানান, সকালে কালিহাতীর গোহালিয়া বাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় সেখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বর্তমান সংসদ সদস্য হাসান ইমাম খানের ইন্ধনে তার গাড়িবহরে হামলা করে। এতে তার ব্যাক্তিগত গাড়িসহ আরো তিনটি গাড়ি ভাংচুর করা হয়। এসময় ইট পাটকেলের আঘাতে তার কয়েকজন নেতা-কর্মীও আহত হয়। তিনি বলেছেন যে পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি না হবে সে পর্যন্ত তিনি অবস্থান কর্মসূচি পালন করবেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930