কলেজছাত্রীর নগ্ন ছবি গোপনে ধারণ করে সেটা দিয়ে ব্যবসা করার অভিযোগে এক লম্পটকে গ্রেপ্তার করেছে পুলিশ বকশীগঞ্জে। গ্রেপ্তারকৃত ওই লম্পটের নাম সাধন (২২)। মঙ্গলবার সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার তার ব্যবসায়িক প্রতিষ্ঠান সাধন টেলিকম থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই সাধনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে একটি মামলা হয়েছে। সাধন জামালপুরে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকার মুচি সম্প্রদায়ের মন্ডল রবি দাশের ছেলে। ও সে একজন কম্পিউটারের মাধ্যমে নতুন বাজার এলাকায় মেমোরীতে গান ডাউনলোডের ব্যবসা করে।
স্থানীয়রা জানান, সাধন বাট্টাজোড় এলাকা এক কলেজ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

এক পর্যায়ে কৌশলে ওই ছাত্রীর নগ্ন ছবি তুলে রাখে। পরে কলেজ ছাত্রী সাধনের প্রকৃত পরিচয় জানার পর তার সাথে সম্পর্ক ত্যাগ করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয় সাধন।  ওই সব নগ্ন ছবি দিয়ে ব্যবসা শুরু করে সে। মানুষের মোবাইলে মেমরি কার্ডে গান লোডের পাশাপাশি ওই নগ্ন ছবিও বিক্রি করে দেয়। এ ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এলাকার প্রভাবশালীরা মোটা অংকের টাকা নিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।
অবশেষে মঙ্গলবার রাতে ওসি আসলাম হোসেনের নেতৃত্বে সন্ধ্যায় বাট্টাজোড় নতুন বাজার এলাকায় তার সাধন টেলিকম থেকে লম্পট সাধনকে আটক করে। বকশীগঞ্জ থানার ওসির আসলাম হোসেন জানান, রাতেই সাধনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930