bhu_113752
ঢাকা ২২ মে : ১৩ বছর আগে দর্শকদের মনে প্রবলভাবে দাগ কেটে কোথায় হঠাৎ হারিয়ে গেলেন। বলিউডে আর দেখতে পাওয়া যায়নি। কী করছেন এখন তিনি? মিলেনিয়াম ইয়ারে আত্মপ্রকাশ করেছিলেন ভূমিকা তেলেগু ছবি দিয়ে। তার পরে বিগ ব্রেক সালমন খানের বিপরীতে ‘তেরে নাম’ ছবিতে। একাধিক ভাষার ছবিতে কাজ করা ছাড়াও ভোজপুরী এবং পাঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন।

বলিউডে খুব একটা ভাল পা জমাতে পারেননি। তাই ২০০৭-এর পরে আর হিন্দি ছবিতে তাঁকে দেখা যায়নি। কিন্তু ছবির জগত থেকে তিনি বিদায় নেননি। দক্ষিণী সিনেমায় টানা অভিনয় করে গিয়েছেন।

এই বছর তিনি আবার ফিরছেন বলিউডে। ছবির নাম ‘লাভ ইউ আলিয়া’। আগামী মাসেই রিলিজ হওয়ার কথা এই ছবি। সানি লিওনিকেও একটি ছোট চরিত্রে দেখা যাবে এই ছবিতে। এছাড়া ভূমিকা অভিনয় করেছেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930