10_117844

ঢাকা : মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে   বলেছেন, অবৈধ শাসনকে পাকাপোক্ত করতে যা কিছু লুন্ঠন করা দরকার, এই বাজেটে সেই ব্যবস্থা করা হচ্ছে।

শুক্রবার বিকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার মিলনায়তনে এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) আয়োজিত এক বাজেট পর্যালোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ের বাজেট উপস্থাপন করেন।

বাজেটের সমালোচনা করে ফখরুল বলেন, বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের দিকে যাচ্ছে, বিষয়টি জনগণের মধ্যে প্রচারের জন্য বাজেটের আকার বাড়ানো হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, বর্তমানে বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক নৈরাজ্যের পাশাপাশি রাজনৈতিক নৈরাজ্যও শুরু হয়েছে-যা দেশকে দ্রুত রসাতলে নিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে সবার ঐক্য দরকার।

সুষ্ঠু নির্বাচন হলে কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না বিষয়টি বুঝতে পেরে সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায় বলে মন্তব্য করেন তিনি।

ম্যাবের সভাপতি সৈয়দ আলমগীরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ, খন্দকার মোস্তাহিদুর রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031