মহীসুরের শাসক, ইতিহাসের বিরাট অংশ জুড়ে থাকা টিপু সুলতানকে উপলক্ষ করে টিপু জয়ন্তী পালন করবে কর্নাটক সরকার। এ নিয়ে সেখানকার কংগ্রেস ও বিজেপি মুখোমুখি অবস্থান নিয়েছে। আগামী ১০ই নভেম্বর এ উৎসব পালনের কথা। এরই মধ্যে ওই অনুষ্ঠান থেকে নিজের নাম প্রত্যাহার করতে কর্নাটকের মুখ্য সচিবের কাছে লিখিতভাবে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেজ। অনুষ্ঠান বজংনের সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির এমপি শোভা কারান্দেজ ও নলিনী কুমার কাতিল। উল্লেখ্য, মহীসুরের শাসক টিপু সুলতান ওই রাজ্যের শাসক সুলতান হায়দার আলীর বড় ছেলে।

তিনি আঠার শতাব্দীতে মহীসুর শাসন করেছিলেন। ভারতীয় উপমহাদেশে ইতিহাসে তিনি নিজের নাম অমর করে গেছেন। কিন্তু এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তাকে নিয়ে আপত্তিকর মন্তব্যও করেছেন মন্ত্রী অনন্ত কুমার হেজ। টিপু সুলতানকে তিনি ‘নুশংস খুনী’ ও ‘গণধর্ষক’ হিসেবে অভিহিত করেছেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এ ঘটনায় তোলপাড় চলছে কর্নাটকে। কর্নাটক সরকারের সৌজন্যে তৃতীয় বারের মতো ১০ই নভেম্বর আয়োজন করা হয়েছে টিপু জয়ন্তী। কিন্তু এ অনুষ্ঠান নিয়ে কংগ্রেস দল ও বিজেপি নিজেরা বিভক্ত হয়ে আলাদা শোডাউনের সিদ্ধান্ত নিয়েছে। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, শনিবার বিজেপি নেতারা বলেছেন, তারা এ অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র থেকে তাদের নাম মুছে ফেলতে চান। এখনও এ কার্ড ছাপ হয় নি। তাই মন্ত্রী অনন্ত কুমার কর্নাটকের মুখ্যসচিবকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। বলেছেন, সরকারি এই অনুষ্ঠান থেকে তার নাম যেন বাদ দেয়া হয় এবং তিনি অনুষ্ঠান বর্জন করবেন। দ্রুততার সঙ্গে তাকে অনুসরণ করেন বিজেপির এমপি শোভা ও নলিনী কুমার। মন্ত্রী অনন্ত কুমার শুক্রবার এক টুইটে লিখেছেন, কর্নাটক সরকারের কার্ছে বার্তা, তারা যেন আমাকে লজ্জাজনক এই অনুষ্ঠানে আমন্ত্রণ না জানান। এ অনুষ্ঠানে একজন নৃশংস খুনিকে, অতিশয় অনুরক্ত ও গণ ধর্ষণকারীকে মহিমান্বিত করা হবে। জবাবে শনিবার সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তিনি বলেন, প্রটোকল অনুযায়ী সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণপত্রে নির্বাচিত প্রতিনিধিদের নাম থাকতে হয়। এক্ষেত্রে ওই সদস্য অনুষ্ঠানে আসবেন কি না আসবেন এটা তার বিষয়। এরও আবার জবাব দিয়েছেন মন্ত্রী অনন্ত কুমার। তিনি বলেছেন, রাজ্য সরকার যদি আমন্ত্রণ পত্রে আমার নাম ছাপে তাহলে আমি অনুষ্ঠানে যাবো এবং মঞ্চে উঠে টিপু (সুলতানের) বিরুদ্ধে স্লোগান দেবো। সিদ্ধারামাইয়া’র যদি ক্ষমতা থাকে তাহলে তিনি যেন আমাকে আটকান। ওদিকে মন্ত্রী অনন্ত কুমারের মন্তব্যের জবাবে কথা বলতে রাজি হন নি রাজ্য বিজেপি সভাপতি বিএস ইয়েডডুরাপ্পা। তিনি শুধু বলেছেন, এটা ব্যক্তিবিশেষের সিদ্ধান্ত। অন্যদিকে বিজেপির মুখপাত্র ও এমএলএ সিটি রবী বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কর্নাটক রাজ্য সরকারের বিরুদ্ধে। তিনি টুইটে লিখেছেন, দাম্ভিক সিদ্ধারামাইয়ার নেতৃত্বে সাম্প্রদায়িক কংগ্রেস বার বার তীব্র বিরোধিতা সত্ত্বেও অত্যাচারী টিপুর জয়ন্তী পালনের মাধ্যমে হিন্দুদের অবমাননা করছে। এর মধ্য দিয়ে তারা হিন্দু বিরোধী পলিসিকে উসকে দিচ্ছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন বলে টিপু জয়ন্তীতে যোগ দিতে হবে কেন্দ্রীয় মন্ত্রীকে এমন কোনো আইন নেই।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031