নতুন চার মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন । এর আগে আজ বিকেলে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার। বঙ্গভবনে প্রবেশের সময় এ কে এম শাহজাহান কামালের সঙ্গে ছিলেন তার স্ত্রী ও কন্যা, কাজী কেরামত আলীর সঙ্গে ছিলেন তার স্ত্রী, মেয়ে, বোন ও শ্যালিকা এবং মোস্তাফা জব্বারের সঙ্গে ছিলেন তার ছেলে, ভাই, ও ভাইয়ের ছেলে। তবে বঙ্গভবনে প্রবেশের সময় নারায়ণ চন্দ্র চন্দের সঙ্গে কেউ ছিলেন না। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান বলে বঙ্গভবন থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031