ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনী ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে মেডিক্যাল টিমের যেসব সদস্য মারা গেছেন তারা শহীদ হিসেবে গণ্য হবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার এক চিঠিতে একথা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় এই নেতা।

ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রী সাঈদ নামাকি সর্বোচ্চ নেতার কাছে এই সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানোর পর তাতে সম্মতি দেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, করোনাভাইরাসে আক্রান্তদের সেবা দিতে গিয়ে ডাক্তার ও নার্সসহ মেডিক্যাল টিমের যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে ‘দায়িত্ব পালনকারী শহীদ’ হিসেবে মর্যাদা দেওয়া হবে।

ইরানের আইন অনুযায়ী, রাষ্ট্রীয়ভাবে যাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করা হয় তাদেরকে সব সময় বিশেষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের পরিবারের জীবিত সদস্যরা বিশেষ সম্মান ও সুযোগ-সুবিধা পান।

ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর সেবা করতে গিয়ে এ পর্যন্ত কয়েকজন চিকিৎসক ও নার্স মারা গেছেন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪২ জন। নিহত হয়েছেন ২৯১ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ হাজার ৭৩১ জন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031