সাবেক আলোচিত মন্ত্রী শাজাহান খানকে চারটি মধ্যে একটির সভাপতি করা হয়েছে ।একাদশ জাতীয় সংসদের আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন মঙ্গলবার সংসদ কার্যপ্রণালী বিধির সংশ্লিষ্ট বিধি অনুয়ায়ী সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে এ কমিটিগুলোর প্রস্তাব করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়।

গতকাল সংসদে পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এ নিয়ে গত দুই দিনে সংসদে নয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হলো।

গঠিত কমিটিগুলো হচ্ছে, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

আফছারুল আমিনকে সভাপতি করে গঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন, ভারপ্রাপ্ত মন্ত্রী, আব্দুল কুদ্দুস, একেএম শাহজাহান কামাল, ফজলে হোসেন বাদশা, আব্দুস সোবহান মিয়া, এম এ মতিন, গোলাম কিবরিয়া টিপু ও মাহী বদরুদ্দোজা চৌধুরী।

সাবের হোসেন চৌধুরীকে সভাপতি করে গঠিত পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন, ভারপ্রাপ্ত মন্ত্রী, আনোয়ার হোসেন, মোজাম্মেল হোসেন, দীপঙ্কর তালুকদার, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম ও রেজাউল করিম বাবলু।

শাজাহান খানকে সভাপতি করে গঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন, ভারপ্রাপ্ত মন্ত্রী, আবুল হাসনাত আব্দুল্লাহ, মঈন উদ্দিন খান বাদল, রাজি উদ্দিন আহমেদ রাজু, মেজর (অব.) রফিকুল ইসলাম বীরোত্তম, এ বি তাজুল ইসলাম, কাজী ফিরোজ রশীদ, এ কে এম রহমতুল্লাহ ও ওয়ারেসাত হোসেন বেলাল।

মেজর (অব.) রফিকুল ইসলাম বীরোত্তমকে সভাপতি করে গঠিত নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন, ভারপ্রাপ্ত মন্ত্রী, শাজাহান খান, মাজহারুল হক প্রধান, রঞ্জিত কুমার রায়, মাহফুজুর রহমান, এম আব্দুল লতিফ, ড. শামীম উদ্দিন আহমেদ শিমুল, আসলাম হোসেন ও এসএম শাহজাদা।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31