প্রতিপক্ষের লোকজন নরসিংদীর পলাশে ইউপি সদস্যের শালিস বৈঠকে আবুল হোসেন নামে এক প্রবাসীকে কুপিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করেছে ।

মঙ্গলবার বিকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড়ে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত আবুল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তার মাথায় ১০টি সেলাই দিয়েছেন বলে জানিয়েছেন তার পরিবার।

পলাশ থানার উপ-পরিদর্শক মীর সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আবুল হোসেনের ভাই আলমগীর হোসেন জানান, রবিবার গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় জসিম উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী আকাশ তার সহযোগীদের নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায় এবং বাড়ি থেকে টাকা-পয়সা লুট করে নিয়ে যায়। ওই সময় আমার ভাগ্নিকে বাড়িতে একা পেয়ে তারা দেশীয় অস্ত্রের মুখে ভাগ্নিকে জিম্মি করে আলমারির লকার ভেঙে নগদ ৩০ হাজার টাকা ও প্রায় এক ভরি স্বর্ণলংকার লুট করে নেয়।

এ ঘটনার পরদিন সকালে আমরা জানতে পেরে স্থানীয় মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবগত করলে তারা মঙ্গলবার দুপুরে ঘটনাটি শালিস-দরবারের মাধ্যমে আপস করার আশ্বাস দেন। কিন্তু আমরা দুপুরে পারুলিয়া মোড়ে দেলোয়ার হোসেনের দোকানে শালিসের জন্য গেলে গজারিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার (ইউপি সদস্য) আরিফুল হাসানের উপস্থিতিতে আকাশ ও তার সহযোগিরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে আবুল হোসেনকে গুরুতর আহত করে।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার হারুন অর রশিদ জানান, আবুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে ইউপি সদস্য আরিফুল হাসান দরবারের ভেতরে হামলা খুবই দুঃখজনক।

পলাশ থানার উপ-পরিদর্শক মীর সোহেল রানা জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930