কে হচ্ছেন ভারতীয় কোচ ১০ জুলাই জানা যাবে। তবে মনে করছেন রবি শাস্ত্রীই হতে চলেছেন বিরাট কোহলিদের কোচ। আর সেটা হলে শাস্ত্রীই হবেন ক্রিকেট বিশ্বের সবচেয়ে দামী কোচ। এমনিতে ভারতীয় কোচ প্রচুর বেতন পান। তবে শাস্ত্রী পাবেন আকাশছোঁয়া বেতন । অন্যান্য দেশের কোচরা এত অর্থ পান না। অর্থাৎ ভারতের নতুন কোচই হতে চলেছেন সব চেয়ে দামী।

কত বেতন পাবেন কোহলিদের শাস্ত্রী? ভারতীয় মিডিয়া জানাচ্ছে, নতুন কোচকে প্রতি বছরে প্রায় দশ কোটি টাকা দেওয়া হবে। অর্থাৎ তার দৈনিক বেতন আড়াই লক্ষ টাকারও বেশি। আজ পর্যন্ত কোনও ভারতীয় কোচকেই এই পরিমাণ বেতন দেওয়া হয়নি। অনিল কুম্বলে বছরে ৬.২৫ কোটি টাকা বেতন পেতেন।

কুম্বলের আগে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্বে ছিলেন শাস্ত্রী। সেই সময়ে তিনি সাত কোটি টাকা বেতন পেতেন। এ বার কোচ শাস্ত্রী হলে তার বেতন আগের থেকেও বেশি হবে।

শাস্ত্রীর দিকে পাল্লা ভারী কারণ, প্রথমত কোহলি তাকেই চান। অতীতেও কোহলিদের কোচ হিসেবে কাজ করেছেন শাস্ত্রী। তাঁকে নিয়ে দলের ভিতরে কোনও সমস্যা হয়নি। ভারতীয় দলের ড্রেসিং রুমের ছবি বেশ প্রাণবন্ত ছিল। সেই কারণেই কোহলি চাইছেন শাস্ত্রীকেই। কোচের চেয়ারে তার বসা এখন কেবল সময়ের অপেক্ষা।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031