হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ভাইরাস শনাক্ত করতে একটি মেশিন বসানো হয়েছে কয়েকটি দেশে ভয়াবহ আকার ধারণ করা করোনাভাইরাস যেন দেশে ঢুকতে না পারে এর অংশ হিসেবে। এর মাধ্যমে মাত্র এক ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হবে।

মেশিনটি দিয়ে করোনা ছাড়াও ডিএনএ, আরএনএসহ যেকোনো ভাইরাস শনাক্তের কাজ করা যাবে। দক্ষিণ কোরিয়ার মিকো বায়োমেড নামের একটি কোম্পানি শতাধিক কিটসহ মেশিনটি হস্তান্তর করেছে।

বুধবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাস ডিটেক্ট মেশিন রিসিভ ও ল্যাব উদ্বোধন করা হয়। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘মিকো বায়োমেড’ কোম্পানির মেশিনের মাধ্যমে এক ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত করা সম্ভব হবে। করোনাভাইরাস চীনসহ কয়েকটি দেশে মহামারি আকার ধারণ করায় দেশের সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ভাইরাস দেশে কোনোভাবে ছড়িয়ে না পড়তে পারে সেজন্য সরকারের কঠোর নজরদারি রয়েছে।

মন্ত্রী বলেন, ‘মাত্র এক ঘণ্টার মধ্যে করোনাভাইরাস, ডিএনএ, আরএনএসহ যেকোনো ভাইরাস শনাক্তকরণে এই মেশিনটি কাজ করবে। যন্ত্রটি বাংলাদেশকে স্যাম্পল হিসেবে দক্ষিণ কোরিয়ার কোম্পানি দিয়েছে। পরবর্তী সময়ে মেশিনটির কার্যকারিতা দেখে ভালো মনে হলে বেশি পরিমাণে যন্ত্র সরকার আমদানি করার চিন্তা-ভাবনা করবে।’

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031