আগামী নির্বাচনের আগে জাতীয়করণের সুযোগ নেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
জানিয়েছেন। যদিও এ ব্যাপারে ভাবতে একটি কমিটি করে দেবেন বলে জানিয়েছেন মন্ত্রী।

বুধবার (১৯ জুলাই) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনের আগে অনেকেই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করে থাকে। এই সরকারের সময়ে শিক্ষকদের কোনো দাবি আদায়ে আন্দোলন করতে হয় না। আমরা দুটি কমিটি করে দেব, তারা এসব বিষয় নিয়ে গবেষণা করবে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031