নগরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ করেছেন। এসময় তারা রাজধানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত দুই শিক্ষার্থী হত্যার বিচারও দাবি করেন।

বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে নগরীর কাজীর দেউড়ি এলাকায় জড়ো হয় শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল ও শ্লোগান দিয়ে জামালখান প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়েছে।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভে নগরের বিএএফ শাহীন কলেজ, মহসিন কলেজসহ নগরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা  ছাত্ররা সড়ক দুর্ঘটনার জন্য নৌ পরিবহণ মন্ত্রীকে দায়ী করে তার পদত্যাগের দাবীতে শ্লোগান দেয়। এসময় মিছিলের পিছনে পিছনে পুলিশের গাড়ি যেতে দেখা যায়। জামালখান প্রেসক্লাবের সামনে বিক্ষোভ চলাকালে ব্যাপক ‍পুলিশ মোতায়েন ছিল। পুলিশ শিক্ষার্থীদের অনুরোধ করে রাস্তা অবরোধ না করে ফুটপাতে দাড়াতে।

শিক্ষার্থীরা পরে রাস্তা ছেড়ে ফুটপাতে দাড়িয়ে বিক্ষোভ করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন বলেন, দুপুরের দিকে কিছু শিক্ষার্থী মিছিল করেছে জামালখান এলাকায় পরে পুলিশের অনুরোধে তারা চলে গেছে। তেমন কিছুই হয়নি।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930