অনেকস্থানে শিক্ষা কার্যক্রম ব্যহত হতে পারে আশঙ্কায় সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে সারাদেশে শিক্ষাপ্রতিষ্টানে গুজব আতঙ্ক ছড়িয়ে পড়ায় ।  ছেলেধরা গুজবের সঙ্গে কেউ যাতে শিক্ষার্থীদের ব্যবহার করতে না পারে এজন্য সতর্ক শিক্ষা মন্ত্রণালয়। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর  প্রধানদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার রাতে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়, উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, একটি অসাধু মহল বিভিন্ন বিষয়ে গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। সম্প্রতি গুজব ছড়িয়ে রাজধানীসহ  দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে নিরিহ মানুষের ওপরে আক্রমণ করা হয়েছে। কয়েকজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো গুজব প্রতিরোধের জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণসহ গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। শিক্ষার্থীদের আধিক্য এবং বয়সজনিত কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে গুজব রটনা অনেকটাই সহজ। একারণে গুজব রটনাকারীরা অভিভাবক, শিক্ষার্থীসহ সর্বসাধারণকে এ কাজে ব্যবহার করছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930