পঞ্চাশটি শিশু এই শিশু দিবা যত্ন কেন্দ্রে অবস্থান করতে পারবে। পর্যায়ক্রমে এ সংখ্যা বাড়ানো হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে বিশ্ববিদ্যালয়ের কর্মরত চাকরিজীবীদের সন্তানের জন্য একটি শিশু দিবা যত্ন কেন্দ্র (বেবি ডে-কেয়ার সেন্টার) জন্য চালু হয়েছে।

রবিবার দুপুর একটার সময়ে শিশু দিবা যত্ন কেন্দ্রের উদ্বোধন করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, “নানা জটিলতার মধ্য দিয়েও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় শিশু দিবা যত্ন কেন্দ্র চালু করা হলো। এতে করে বিএসএমএমইউয়ে কর্মরত সকলের সন্তানরা এই কেন্দ্রে নিরাপদে অবস্থান করতে পারবে, যা এখানে কর্মরতদের কাজে অধিক মনোযোগী হতে সহায়তা করবে এবং সংশ্লিষ্ট শিশু ও তাঁদের পিতা-মাতারাও উপকৃত হবেন।”

এ সময় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদা বেগম, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, ইপনার পরিচালক অধ্যাপক ডা. শাহীন আকতার, পরিচালক (মানব সম্পদ) ডা. জামাল উদ্দিন খলিফা, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. একেএম সালেক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট নার্সিং বিভাগের উদ্যোগে বিএসসি ইন নার্সিংয়ের অষ্টম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান উপস্থিত ছিলেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031