আদালত রাজধানীর বাড্ডায় তিন বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তারকৃত শিপনের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে ।

দশ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে সোমবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক শওকত হোসেন এ আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন।

এর আগে রবিবার রাত ১২টার দিকে রাজধানীর বাড্ডার আদর্শনগর এলাকায় থেকে শিপনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর সোমবার দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন সংবাদ ব্রিফিংয়ে বলেন, শিশুটির বাবা-মা আদর্শনগরে টিনশেড বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে থাকেন। বাড়িটির অনেকগুলো ঘরের প্রায় প্রতিটিতেই একটি করে পরিবার থাকে। সবার ব্যবহারের জন্য বাথরুম একটি।

আবদুল বাতেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিপন ওই শিশুকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেছেন। তাদের পাশের আরেকটি বাড়ির এক কক্ষে ভাড়া থাকতেন শিপন ও তার স্ত্রী। দিনমজুরের কথা বলে ওই বাসায় থাকলেও চকবাজার থানার একটি ডাকাতির মামলায় পাঁচ বছর কারাগারে ছিলেন শিপন। রবিবার বিকাল পাঁচটার দিকে শিপনের কক্ষের সামনে দিয়ে নিজেদের ঘরে ফিরছিল ওই শিশুটি। এ সময় খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে টান দিয়ে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন শিপন। শিশুটি চিৎকার করলে সঙ্গে সঙ্গে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এরপর বাসার শৌচাগারের কমোডে শিশুটির লাশ ফেলে যায় শিপন। এরপর শিপন হত্যার আলামত নষ্টের জন্য ঘরের বিছানার রক্তাক্ত চাদর, নিজের পরনের গেঞ্জি ও লুঙ্গি বালতিতে ভিজিয়ে রাখেন। সন্ধ্যা ছয়টার দিকে সেখান থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930