অটোচার্জারচালিত টমটমের ধাক্কায় মুন্নি ওরফে ফুরফুরি নামে এক শিশু নিহত হয়েছে নওগাঁর রাণীনগরে । রবিবার সন্ধ্যায় রাণীনগর-আবাদপুকুর সড়কের রাজাপুর এলাকায় রাস্তা পার হবার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্নি উপজেলার রাজাপুর গ্রামের ওহিদুর রহমানের মেয়ে। সে রাণীনগর আল আমিন দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, এদিন রাস্তা পার হবার সময় একটি অটোচার্জার টমটম মুন্নিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে নওগাঁ থেকে বগুড়া নেয়ার পথে মারা যায় মুন্নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930