আদালত বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন । আজ বৃহস্পতিবার মামলাটির চার্জ শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলার দুই আসামি মো. আমিনুল হক ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে মামলাটি হাইকোর্ট স্থগিত করেছেন জানিয়ে সময়ের আবেদন করেন তাদের আইনজীবীরা। ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালত-২ নম্বর বিশেষ জজ এ এইচ এম রুহুল ইমরান আসামি পক্ষের সময় আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ধার্য করেন।
মামলায় অভিযুক্ত আসামি সংখ্যা মোট ১৩ জন। কিন্তু জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর এবং বিএনপি নেতা এম কে আনোয়ারের মৃত্যু হওয়ায় বর্তমানে আসামির সংখ্যা ১০ জন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
