আওয়ামী লীগ ও জাতীয় ঐক্যফ্রন্টের বহুল আলোচিত সংলাপ নির্ধরিত সময় সন্ধ্যা সাতটায় শুরু হয়েছে । ক্ষমতাসীন দলের পক্ষে ২১ জনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বিএনপিসহ ঐক্যফ্রন্টের নেতৃত্বে আছেন ড. কামাল হোসেন।

গণভবনে এই আলোচনা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেবিলের ঠিক উল্টোপাসে বসেছিলেন আওয়ামী লীগের সাবেক নেতা কামাল হোসেন।

প্রধানমন্ত্রীর পাশে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে কামালের পাশে কাদেরের ঠিক উল্টোপাশে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুই পক্ষই বেশ কিছু কাগজপত্র নিয়ে আলোচনায় যোগ দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রুদ্ধদ্বার এই বৈঠক চলছিল।

ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ শেষে শুক্রবার প্রধানমন্ত্রী সংলাপে বসবেন বিকল্পধারার চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে। আর ৫ নভেম্বর আমন্ত্রণ জানানো হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে।

আরও আসছে…

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930