নেপালের কাঠমুন্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলার বিএস-২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়ে প্রাণ হারায় ৫০ জন। এতে শোকাহত বাংলাদেশের ক্রিকেটাররাও।

সাকিব আল হাসান ফেসবুকে লিখেছেন, খবরটি জানতে পেরে ভীষণ মর্মাহত! ক্ষতিগ্রস্থ সকলের উদ্দেশ্যে জানাই আমার আর শিশির এর গভীর সমবেদনা। আহত সবার দ্রুত সুস্থতা কামনা করি এবং মহান সৃষ্টিকর্তা যেন এই বিপর্যয় কাটিয়ে উঠতে তাদের পরিবারের সদস্যদের সাহস যোগায়, সেই প্রার্থনা করছি!

বিধ্বস্ত বিমানের ছবি দিয়ে ফেসবুকে মুশফিকুর রহিম লিখেছেন, সবাই তাদের জন্য দোয়া করবেন।

টুইটারে তামিম ইকবাল লিখেছেন, বিএস ২১১ ফ্লাইটের সব যাত্রী ও পরিবারের বেদনা অনুভব করছি। সৃষ্টিকর্তা তাদের শান্তিতে রাখুন এবং যারা এ ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। আপনাদের সবার জন্য প্রার্থনা।

মুস্তাফিজুর রহমান ফেসবুকে লিখেছেন, যারা বেঁচে আছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। আল্লাহ বিদেহী আত্মাদের শান্তিতে রাখুন। আমরা শোকাহত।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930