পোশাক খাতের শ্রমিক সংগঠনগুলো সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় বন্ধ পোশাক কারখানাগুলো খুলে দিতে বিজিএমইএকে চিঠি দিয়েছে। চিঠিতে শ্রমিক নেতারা জানিয়েছেন, গত কয়েক দিনে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে কিছু কারখানা বন্ধ হয়েছে। তাই দ্রুত আলোচনা সাপেক্ষ এই অসন্তোষ নিরসনে বন্ধ করাখানাগুলো খুলে দেয়া কথা হোক। এছাড়া চিঠিতে বলা হয়, দ্রবমূল্য, বাড়ি ভাড়া, বাসা বাড়া, চিকিৎসা ও শিক্ষাসহ সব ধরনের ব্যয় বাড়ায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রয়োজন দেখা দিয়েছে। গার্মেন্ট শ্রমিক কর্মচারী ফেডারেশন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় গার্মেন্ট শ্রমিক কর্মচারী ফেডারেশন, জাতীয় গার্মেন্ট দর্জি সোয়েটার শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে পৃথক চিঠি পাঠানো হয়েছে।
বিজিএমইএ সহ-সভাপতি ফেরদৌস পারভেজ বলেন, বন্ধ কারখানা খুলে দিতে বৈঠক হয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। তবে শ্রমিকরা তাদের ভুল বুঝতে পেরেছে বলে জানান তিনি। তিনি জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্রুত খুলে দেয়া হবে। কারণ ক্রেতাদের চাপে রয়েছে মালিকরা। আবার ক্ষতিও হচ্ছে মালিক ও শ্রমিকদের।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930