K20160520181629

ঢাকা ২০ মে: খালেদা জিয়াবুদ্ধ পূর্ণিমা  উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভাজনে বিশ্বাস করে না। এই দেশ সবার, সবাই এখানে বাংলাদেশি। এটাই সব ধর্মের মানুষের বড় পরিচয়।

শুক্রবার (২০ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, যুগে যুগে মহামানবেরা পথভ্রষ্ট মানুষকে সত্যের আলো দেখিয়েছেন, চিনিয়েছেন কল্যাণের পথ। সব প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার মধ্যেও শুভ্রদীপ্ত সত্য ও ন্যায়ের পথে গৌতম বুদ্ধ  মানুষকে আহ্বান করেছেন।

‘হিংসা দিয়ে হিংসার ধ্বংস নয় সে কারণেই শরণ নিতে হয় অহিংসার- মহামতি বুদ্ধের এ বাণী চিরকালীন, আজও মানব জাতির জন্য সমানভাবে প্রযোজ্য’।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে বিএনপি নেত্রী বলেন, পরস্পরের মধ্যে প্রীতি ও শুভেচ্ছাবোধ আমাদের সোনালী ঐতিহ্য। বাংলাদেশে সব ধর্মের অনুসারীরা পারস্পরিক সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ। আমরা ধর্মীয় সংখ্যাগুরু ও সংখ্যালঘু বিভাজনে বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনেই এদেশের সব বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠী-সমূহের সম্মিলিত আকাঙ্খার স্ফুরণ ঘটে। ধর্মীয় সম্প্রীতি এবং সব ধর্মের মর্যাদা রক্ষায় আমরা সবসময়ই সচেষ্ট থেকেছি এবং আগামীতেও সে প্রয়াস অব্যাহত থাকবে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31