তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশের জেরে দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় । এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুপুরে তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক গোলাম আজম মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। শুক্রবার রাতে মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় তার বিরুদ্ধে মামলাটি করেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দৈনিক সংগ্রামে কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যায়িত করে সংবাদ প্রকাশ করা হয়। এর প্রতিবাদে শুক্রবার বিকাল থেকে দৈনিক সংগ্রামের কার্যালয়ের সামনে অবস্থান নেন মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে কয়েকজন যুবক। সন্ধ্যার দিকে তারা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে গেটে তালা লাগিয়ে দেন। তাদের অবস্থান এবং বিক্ষোভের মধ্যেই আবুল আসাদকে হেফাজতে নেয় পুলিশ।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930