প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের সক্ষমতা নেই বলে জানিয়েছেন ।

শুক্রবার বিকালে সিলেট উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টলে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের প্রদর্শনী দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

নুরুল হুদা বলেন, আরপিও সংশোধন হলে নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচন কর্মকর্তা ও ইভিএম প্রস্তুতের ওপর ভোটগ্রহণের এ পদ্ধতির ব্যবহারের পরিধি নির্ধারণ হবে বলে জানান তিনি।

ইভিএম পদ্ধতিতে কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন, এখনও মানুষের কাছে ইভিএম পরিচিত করা যায়নি। তাই এ পদ্ধতি সম্পর্কে এখনো সবার স্বচ্ছ ধারণা নেই।

দেশের ৬৪টি জেলায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ প্রদর্শনী শুরু হয়েছে। এই প্রদর্শনী দেখলে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ধারণা তৈরি হবে বলে মনে করেন তিনি।

ইতোপূর্বে স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহৃত ইভিএম পদ্ধতিতে কোনো ধরনের অনিয়মের অভিযোগ ওঠেনি বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার।

এসময় তার সাথে ছিলেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও সিলেটের অঞ্চলিক নির্বাচন মো. আলিমুজ্জামান প্রমুখ।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031