ডাকাতের সঙ্গে পুলিশের গুলিবিনিময়কালে ২২ মামলার আসামি রিংকু (২৮) পুলিশের গুলিতে নিহত হয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বাংলাবাজার ইউনিয়নের সরদারকান্দি গ্রামে শুক্রবার দুপুরে । এ সময় মুন্সিগঞ্জ সদর থানার এসআই সঞ্জয় (৩২) গুলিবিদ্ধসহ ৩ পুলিশ আহত হয়েছে। আহতদের মধ্যে এসআই সঞ্জয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর দুই পুুলিশের এএসআই সোহেল (২৮) ও নূর হোসেন (৩১)-কে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সন্ত্রাসী রিংকু চরাঞ্চলের আধারা ইউনিয়নের চিতলিয়া দেওয়াকান্দি গ্রামের জসিম দেওয়ানের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, নৌ-ডাকাতি, চাঁদাবাজিসহ ২২টি মামলা রয়েছে।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, মাসখানেক আগে সন্ত্রাসী রিংকুর জামিনে বের হয়ে অপরাধমূলক কার্যক্রম শুরু করে।
তার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে চাঁদাবাজির অভিযোগ আসলে পুলিশ সরদারকান্দি গ্রামে অভিযানে নামে।

দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে রিংকু ও তার অপর ২ সহযোগী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় পুলিশের একটি পিস্তল ছিনিয়ে নেয় রিংকু গ্যাং। এ সময় এসআই সঞ্জয়সহ ৩ পুলিশ সদস্য আহত হয়। খবর পেয়ে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ ও এলাকাবাসীর যৌথ অভিযানে রিংকুকে আটক করা হয়। গুলি বিনিময়কালে রিংকুর দেহে দুইটি গুলিবিদ্ধ হয়। রিংকুকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। অপর দুই সন্ত্রাসীকে আটকের চেষ্টা চলছে। নিহত রিংকুর মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031