আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা ছাড়া অন্যান্য সব কোটা বাতিল হচ্ছে বলে জানিয়েছেন ।

শনিবার বিএমএ ভবনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) উদ্যোগে আয়োজিত জাতীয় শোকদিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোটা থাকবে না। যেহেতু সাংবিধানিক ব্যাপার। প্রধানমন্ত্রী একটি সিস্টেমের মধ্যে মীমাংসা করতে চান। তাই কোটা বাতিল নিয়ে কমিটি করে দিয়েছেন তিনি।

কমিটি প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন দিয়েছে।

এতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধার বিষয়টি ছাড়া তারা (কমিটি) কোটা বাতিল করতে রাজি আছেন। আর সেটি-ই হতে যাচ্ছে। একটি দীর্ঘদিনের ব্যবস্থা ছিল সেটি পরিবর্তন হতে যাচ্ছে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ সচিবকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করে সরকার।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930