দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন । এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে জয়লাভ করেছেন একই প্যানেলের ফরিদা ইয়াসমিন। বিজয়ীরা আগামী ২ বছর জাতীয় প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন। এর আগে, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২১২ জনের মধ্যে ১০৬৭ সদস্য ভোট দিয়েছেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। ভোটার ১ হাজার ২১২ জন।
নির্বাচনে ক্লাবের বর্তমান সিনিয়র সহ সভাপতি সাইফুল আলমের নেতৃত্বে সাইফুল-ফরিদা এবং শওকত মাহমুদের নেতৃত্বে শওকত-ইলিয়াস নামে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্ধিতা করেন।
এছাড়াও প্যানেলের বাইরে ১০ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930