লাসিথ মালিঙ্গা নিজ দেশের ক্রীড়া মন্ত্রীকে বানর বলে বেশ বিপদেই পড়ে গিয়েছিলেন । তবে ভাগ্য ভালো তার। গুরু পাপে লঘু দণ্ডই হয়েছে। ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন ঠিকই কিন্তু সেটি স্থগিত নিষেধাজ্ঞা। শুক্রবার তাই জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে নেমেছিলেন। কিন্তু রোববার দ্বিতীয় ওয়ানডেতে দলে থাকা হচ্ছে না লঙ্কান ফাস্ট বোলারের। ভাইরাল ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হয়েছেন মালিঙ্গা। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ৪৮ ঘন্টা বিশ্রামে থাকতে হবে তাকে। ফলে নিশ্চিতভাবেই গলে অনুষ্ঠেয় দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি মিস করতে যাচ্ছেন ৩৩ বছর বয়সী ফাস্ট বোলার। স্পিনার লক্ষন সান্দাকান প্রথম ওয়ানডে মিস করেছেন এই জ্বরেরই কারণে।

মন্ত্রীকে গালি দিয়ে সমালোচিত তো হয়েছেনই। সার্বিকভাবেই মালিঙ্গার সময়টা ভালো যাচ্ছে না। ক্রিকেটাররা ফিটনেসের অভাবকে দুষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে ফিল্ডিংয়ের কড়া সমালোচনা করেছিলেন ক্রীড়া মন্ত্রী দয়াসিরি জয়াসেকারা। মালিঙ্গা সেটির প্রতিবাদ করে ওই গালি দিলেও নিজেই শুক্রবার ক্যাচ ছেড়েছেন। সেটিও আবার সেঞ্চুরিয়ান সলোমন মাইরের। যিনি ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলে শ্রীলঙ্কার মাটিতে জিম্বাবুয়েকে প্রথম জয় এনে দিয়েছেন। আগে ব্যাট করে প্রতিপক্ষকে ৩১৭ রানের লক্ষ্য দিয়েও ম্যাচ বের করতে পারেনি স্বাগতিক শ্রীলঙ্কা। জিম্বাবুয়ে ম্যাচ জিতেছে ৬ উইকেটে। শ্রীলঙ্কার মাটিতে ৩০০ রানের উপরে স্কোর তাড়া করে কোন দেশের এটিই প্রথম জয়।

এমন হারের পর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজও কড়া সমালোচনা করেছেন দলের ফিল্ডার, বোলারদের। দিয়েছিলেন দ্বিতীয় ম্যাচে পরিবর্তনের আভাস। তবে মালিঙ্গা নিশ্চয়ই সেই পরিবর্তনের আওতায় ছিলেন না। দুর্গাভ্যেই আপতত ছিটকে পড়ছেন মালিঙ্গা। অবশ্য ইনজুরির সঙ্গে ইদানিং দারুণ শখ্য মালিঙ্গার। প্রায় দেড় বছর পর ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে।

মালিঙ্গা দারুণ একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন। আর মাত্র ৫টি উইকেট পেলেই ওয়ানডে ক্যারিয়ারে ৩০০ উইকেট পূরণ হবে। যে মাইলফলক রয়েছে শুধু তিন জন লঙ্কানের- মুত্তিয়া মুরালিধরন, চামিন্দা ভাস ও সনাথ জয়সুরিয়ার। সময়মতো ফিরে মালিঙ্গা কি পারবেন এই সিরিজেই সেই মাইলফলক ছুঁতে?

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031