নিজার বানাত ফিলিস্তিনি কর্তৃপক্ষের কঠিন সমালোচক হিসেবে পরিচিত  গ্রেপ্তারে অভিযান পরিচালনার সময় তার মৃত্যু হয়েছে। এ বছর ফিলিস্তিনে যে নির্বাচন হওয়ার কথা ছিল, তাতে অংশ নেয়ার কথা ছিল নিজারের। বৃহ¯পতিবার তাকে গ্রেপ্তারে হেবরনে অভিযান পরিচালনা করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এসময় তার মৃত্যু হয়। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়, ইসরাইল অধিকৃত পশ্চিম তীর শাসন করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। নিজার বানাত ফিলিস্তিনি সরকারের তীব্র সমালোচক ছিলেন। পশ্চিমা দেশগুলো থেকে প্রচুর অর্থ সাহায্য পেয়ে থাকে ফিলিস্তিন। নিজার বানাত এর বিরোধিতা করেন। তিনি বিদেশি শক্তিগুলোকে এই অর্থায়ন বন্ধের আহবান জানাতেন। এই অর্থ ব্যবহার করে ফিলিস্তিনের সরকার কতৃত্বপরায়ন হয়ে উঠছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন তিনি।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, বানাতকে গ্রেপ্তার করতে গেলে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানানো হয়নি। তবে বানাতের পরিবার জানিয়েছে, ফিলিস্তিনি বাহিনী যখন জোর করে ঘরে প্রবেশ করে তখন তিনি ঘুমাচ্ছিলেন। তারা ঢুকেই বানাতকে আঘাত করতে থাকে। বানাত সে সময় জোরে চিৎকার করছিলেন। এর আগে গত মে মাসেও তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোঁরা হয়। টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড হামলাও হয় তার বাড়িতে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930