খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম দেশের উন্নতির জন্য একটা সরকারের ধারাবাহিকতা ও দীর্ঘস্থায়ীত্ব প্রয়োজন বলে মনে করেন ।

বুধবার সকালে নিজ নির্বাচনী এলাকা কামরাঙ্গীরচরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা আর পেছনের দিকে যেতে চাই না, আমরা সামনের দিকে যেতে চাই। দেশের পরিবর্তনের জন্য একটা সরকারের দীর্ঘস্থায়ীত্ব প্রয়োজন।’

মন্ত্রী আরো বলেন, ‘আজকে মাননীয় প্রধানমন্ত্রী ১০ বছর দেশ পরিচালনা করছেন। ১০ বছরে তিনি দেশকে যে জায়গায় নিয়ে এসেছেন, সেখান থেকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য আরো একবার দরকার তার সরকার।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘কেমন কামরাঙ্গীরচর চাই’ শীর্ষক যুব সমাজের সাথে মতবিনিময় করেন দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য কামরুল ইসলাম।

৫৬ নং কাউন্সিলয় মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান, মো. শাহনেওয়াজ রনীসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও স্থানীয় যুব সমাজ।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031