বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। বিএনপি আদালত মানে না বলে তারা ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। আজ মঙ্গলবার প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গত ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ম  বিশেষ জজ আদালত পাঁচ বছরের কারাদ- দেন। পরে খালেদার আইনজীবীরা জামিন আবেদন করলে হাইকোর্ট তার চার মাসের জামিন দেন। এরপর জামিন স্থগিত চেয়ে লিভ টু আপিল করেন দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষ।

 প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ আগামী ৮ই মে পর্যন্ত জামিন স্থগিত রাখার আদেশ দেন।
Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930