বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দেশকে ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন । বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মফিজুর রহমানকে কারাগারে পাঠানোর প্রতিবাদে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে হাজিরা দিতে গেলে মফিজুর রহমানের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি বলেন, দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে ক্রমান্বয়ে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

সম্পূর্ণ জোর-জবরদস্তিমূলকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী বর্তমান আওয়ামী সরকার মানুষের ভোটের অধিকারকে ধূলিস্যাত ও গণতান্ত্রিক অধিকারকে ধ্বংসের মাধ্যমে পুরো দেশটাকে পরিণত করেছে কারাগারে। বিরামহীনভাবে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরী করে মামলা দায়ের এবং কারান্তরীণ করা হচ্ছে। কাজী মফিজুর রহমানের জামিন বাতিল করে কারাগারে পাঠানো বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের অপকর্মগুলোরই ধারাবাহিকতা।

তবে বর্তমান সরকারের সকল অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে জনগণ এখন আরও বেশী ঐক্যবদ্ধ। এ সময় অবিলম্বে কাজী মফিজুর রহমানের মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবির জানান বিএনপি মহাসচিব।।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930