নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে,র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাওরান বাজারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খন্দকার আল মঈন বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ এবং বেশি দামে বিক্রি করলে বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে র‌্যাবের গোয়েন্দারা সাদা পোশাকে মাঠে কাজ করছে।’

তিনি বলেন, ‘র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। সকাল থেকে এখন পর্যন্ত অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রির অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে।’

পণ্যবাহী ট্রাকে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে চলমান অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গতকাল পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বিভিন্ন প্রবেশপথ থেকে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে র‌্যাবের ধারাবাহিক অভিযান চলবে।’

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031